গুলশানে বাসা থেকে নারীর লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্ট:
গুলশানে বাসা থেকে নারীর লাশ উদ্ধার। রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

শিরোনাম