গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় এনসিপির নিন্দা

সংবাদ জমিন রিপোর্টঃ
গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় এনসিপির নিন্দা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মনে করে সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কারণ গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে দলটির পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

শিরোনাম