গুলশানে মাথায় রড পড়ে কর্মকর্তার মৃত্যু,থানায় মামলা

সংবাদ জমিন রিপোর্ট:
গুলশানে মাথায় রড পড়ে কর্মকর্তার মৃত্যু,থানায় মামলা। রাজধানীর গুলশানে কনকর্ড গ্রুপের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার রড মাথায় পড়ে মো. আশফাকুজ্জামান চৌধুরী পিপলু (৪৩) নামে এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গুলশানের ১৪০ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অবহেলা ও গাফিলতির অভিযোগ এনে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম তালুকদার বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন। মামলায় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন (৭২), ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল (৪৫), এবং প্রজেক্ট ইনচার্জ আল আমিনের (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

শিরোনাম