গুলিতে নিহতের লাশ নিয়ে মিছিল করে থানায় থানা ঢুকে গেলো বিক্ষুব্ধ জনতা

বিশেষ প্রতিনিধি:
গুলিতে নিহতের লাশ নিয়ে মিছিল করে থানায় থানা ঢুকে গেলো বিক্ষুব্ধ জনতা । ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় চাঞ্চল্যকর সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতের লাশ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের প্রধান সড়কে এই মিছিল করেন। পরে এলাকাবাসী লাশ নিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে তিন ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অবস্থান করেন। এলাকাবাসীর দাবি, থানায় মামলা নথিভুক্তসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।

এদিকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করেন। এ ছাড়া আরও ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন- বাবুল মিয়া, সাদিল মিয়া, পলাশ মিয়া, টিটন মিয়া, বাপ্পা মিয়া ও কাজল মিয়া।

শিরোনাম