গৃহবধূকে কুপিয়ে হত্যা, মৃত্যুর পথে স্বামীও

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে জোসনা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় নিহতের স্বামী সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আলাউদ্দিনকেও (৩৬) এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গেয়ামের মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম