গৃহবধূকে গণধর্ষণ, যুবদল নেতাসহ ৩ জনকে আসামী করে মামলা

বিশেষ প্রতিনিধিঃ
গৃহবধূকে গণধর্ষণ, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলাগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা মশিউর রহমানসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, মশিউর রহমান ও তার সহযোগী জব্বারুল ইসলাম এবং আরেক অপরিচিত ব্যক্তি তাকে ধর্ষণ করেছে।
গত শনিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। এর আগে ১৯ অক্টোবর রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলো,তালুককানুপুর ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে মশিউর রহমান রাঙ্গা (৪৩), তার সহযোগী একই এলাকার আব্দুর রশিদের ছেলে জব্বারুল ইসলাম (১৯) এবং অপরিচিত আরেকজন। এর মধ্যে মশিউর রহমান রাঙ্গা গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

শিরোনাম