গোপালগঞ্জে আ’লীগের ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আ’লীগের ৬ নেতার পদত্যাগ। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এবার একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ছয় নেতা। শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম ও আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।

শিরোনাম