গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পূর্ব ঘোষিত সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সময় একদল লোক এসে মঞ্চ ভেঙে ফেলে এবং মঞ্চের সামনে থাকা চেয়ার ছুড়ে ফেলতে দেখা যায়। একই সঙ্গে সেখানে থাকা সাউন্ড বক্স ও মাইক ভাঙচুর করে। সেখানে ককটেলও বিস্ফোরণ হয়েছে।

শিরোনাম