গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করলো আ’লীগ

বিশেষ প্রতিনিধিঃ
গাছ ফেলে মহাসড়ক অবরোধ করলো আ’লীগ। গাছ ফেলে মহাসড়ক অবরোধ আ.লীগের। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে শনিবার রাত সাড়ে ৩টার দিকে গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এতে ওই মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ভোর ৫টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সড়ক থেকে গাছ সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

শিরোনাম