গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ। গোপালগঞ্জে শহরের সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় গোটা এলাকায় বিকট শব্দে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে যায়

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশসহ গোয়েন্দা সংস্থার একাধিক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাস্তার ওপরে ককটেল বিস্ফোরণের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

শিরোনাম