গোপালগঞ্জে প্রকাশ্য দিবালোকে ডাকাতি,নিহত-১

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
গোপালগঞ্জে প্রকাশ্য দিবালোকে ডাকাতি, বাধা দেওয়ায় হত্যা করা হলো চিকিৎসকের ছেলেকে।গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনদুপুরে এক চিকিৎসকের বাড়িতে ঢুকে তার ছেলেকে হাত-পা বেঁধে হত্যার পর ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে অন্য কোনও সদস্য ছিলেন না। ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিয়াস মজুমদার (২২) ওই বাড়ির মালিক দন্ত চিকিৎসক পল মজুমদার খোকনের ছেলে।

শিরোনাম