গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ান উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। অবরোধ কর্মসূচির এ দৃশ্য ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

শিরোনাম