গোয়াইনঘাটে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করায় ৭ জন পাকড়াও

সিলেট প্রতিনিধিঃ
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করায় ৭ জন পাকড়াও। সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শনিবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯’র একটি টহল টিম। গ্রেপ্তারকৃত আজমল হোসেন গোয়াইনঘাটে সবকটি নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাদাজি মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।

এছাড়াও উক্ত চাঁদাবাজি মামলায় আটক অপর আসামিরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফয়জুর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে মৌলভী ফয়সল আহমদ।

শিরোনাম