গোলাপগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার করলো পুলিশ

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণবাগ উত্তরপাড়া এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ হিরা মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণবাগ উত্তরপাড়া গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম