গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটার দিকে আরিফ, রিয়াদ আহমেদ ও জুয়েল রানা তিনজন গোসলে নেমে পদ্মায় পানিতে ডুবে নিখোঁজ হয়। রাত পৌনে ৯ টার দিকে দুজনের লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছিল আরিফ।

শনিবার সকাল ১০টার দিকে দীঘিরপাড় ধানকোড়া এলাকায় নদীতে ভাসতে থাকা অবস্থায় নিখোঁজ কিশোরে আরিফ আহমেদ (১৬)’র লাশটি উদ্ধার করা হয়। আরিফকে বাঁচাতে গিয়ে পিতা রিয়াদ আহমেদ ও খালু জুয়েলও নিখোঁজ হন। মারা যাওয়া তিনজন হলেন- ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে রিয়াদ আহমেদ (৪৫) ও তার ভায়রা জুয়েল রানা (৪০)। রিয়াদ আহমেদের ছেলে আরিফ আহমেদ (১৬)।

শিরোনাম