গ্যাস পাম্পে বাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত হলো ৪ জন

নোয়াখালী প্রতিনিধিঃ
গ্যাস পাম্পে বাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত হলো ৪ জন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসের চালকের সহকারী, ফিলিং স্টেশনের কর্মচারীসহ কমপক্ষে চার জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি ছাড়াও এর পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগের মীম সিএনজি ফিলিং স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজিচালক রেজু মিয়া (৬৫), বাসের চালকের সহকারী বেচু মিয়া (২৬), মোহাম্মদ আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী জাবেদ হোসেন (৪০)।

শিরোনাম