গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ হলো একই পরিবারের ৪ জন

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর পাটাততা গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।

শিরোনাম