গ্রেফতার এড়িয়ে চলার পোস্ট দিয়ে নিজেই গ্রেফতার হলেন

বিশেষ প্রতিনিধিঃ
গ্রেফতার এড়িয়ে চলার পোস্ট দিয়ে নিজেই গ্রেফতার হলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করার একদিনের মাথায় গ্রেফতার হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সভাপতি জিয়াউর রহমান। ডিবি (গোয়েন্দা) পুলিশ তাকে মঙ্গলবার সকালে ঢাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) জুয়েল আরেফিন।

শিরোনাম