গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড়,ভিডিও ভাইরাল

সংবাদ জমিন রিপোর্টঃ
গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড়,ভিডিও ভাইরাল। রাজধানীর মোহাম্মদপুরে গ্রেফতার হওয়া এক ব্যক্তির ছোট্ট মেয়েকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, সাত-আট বছরের একটি মেয়ে তার বাবাকে আঁকড়ে ধরে কাঁদছে। বাবা মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এমন সময় আশপাশে থাকা কেউ একজন শিশুটিকে চড় মারলে তার কান্না আরও বেড়ে যায়। পরে শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, শিশুটিকে পুলিশ সদস্যই চড় মেরেছেন। ভিডিওটি শেয়ার করে ফেসবুকে অনেকেই নিন্দা জানিয়েছেন।

শিরোনাম