গ্রেফতার যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
গ্রেফতার যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাতে গ্রেফতার গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন স্বজন ও দলের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো। গ্রেফতার আসামি পুলিশ হেফাজতে আছে কিনা, তা আমার জানা নেই।’

শিরোনাম