ঘরে বসে থাকার মতো অবস্থা নেই: মোশাররফ করিম

সংবাদ জমিন ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানা ঘটনা সংঘাত ঘটে যাওয়ার পর শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে শিল্পী সমাজ। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কে অবস্থান নেন টিভি নাটকের অভিনেতা-অভিনেত্রী, মঞ্চসহ বিভিন্ন মাধ্যমের শিল্পীরা। ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় যোগ দেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

তিনি বলেন, ‘আমরা মূলত সকল মানুষের পক্ষে। দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এসব দেখতে চাই না। আমরা এগুলোর বাইরে থাকতে চাই।’

শিরোনাম