ঘুমন্ত ম্যানেজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করলেন কর্মচারী রাকিবুল

বগুড়া প্রতিনিধিঃ
হত্যার কথা স্বীকার করলেন কর্মচারী রাকিবুল। বগুড়ায় পেট্রলপাম্পের ম্যানেজারকে ঘুমের মধ্যে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার রাকিবুল ইসলাম রতন (২৬)। সোমবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তার জবানবন্দি রেকর্ড করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, ‘সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে আসামি রাকিবুল ইসলামকে আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়।’

নিহত ম্যানেজারের নাম ইকবাল হোসেন। তিনি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেফতার রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। গতকাল রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

শিরোনাম