ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও মরিচের গুঁড়া ঢেলে দিলেন পাষন্ড স্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ
ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও মরিচের গুঁড়া ঢেলে দিলেন পাষন্ড স্ত্রী। দিল্লির মদনগির এলাকায় এক নারী ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও লাল মরিচের গুঁড়া ঢেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে দীনেশ (২৮) নামের ওই ব্যক্তি গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে সাফদারজং হাসপাতালে ভর্তি আছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ৩ অক্টোবর গভীর রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দীনেশ স্থানীয় এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মী। তার গায়ে ও মুখে গুরুতর পোড়া ক্ষত থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, দীনেশ ও তার স্ত্রীর আট বছরের দাম্পত্য জীবনে আগে থেকেই অশান্তি ছিল। দুই বছর আগে স্ত্রী ক্রাইম অ্যাগেইনস্ট উইমেন সেলে অভিযোগ করেছিলেন। যদিও পরে বিষয়টি আপসে মিটে যায়।
অম্বেদকর নগর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে।