ফরিদপুর প্রতিনিধি:
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন দ্বিতীয় স্ত্রীর। ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে ওই নারীকে পুলিশে সোপর্দ করেছে।
গুরুতর আহত অবস্থায় স্বামী হানিফ শেক(৩০) কে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার( ২৯ জুন) ভোরে ভাঙ্গা উপজেলার পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হানিফ শেখ পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। সে ভাঙ্গা উপজেলার মানিকদি ইউনিয়নের ব্রাহ্মনকান্দা গ্রামের রফিক শেখ এর পুত্র।
অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার সুমি নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসতি গ্রামের নুরুল ইসলাম সরদারের কন্যা। তারা স্বামী-স্ত্রী ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদীতে মজিদ খান ভবনের নিচ তলায় ভাড়া বাসায় থাকতেন।
ভবন মালিক সহকারী ভুমি কর্মকর্তা জানান, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র (ব্লেড) দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলে স্ত্রী।
হানিফের চিৎকার শুনে ভবনের অন্য ফ্ল্যাটের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসময় এলাকাবাসী অভিযুক্ত সুমাইয়া আক্তার সুমিকে আটকে রেখে ৯৯৯ কল দেয়। পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিয়ে ব্যবসায়ী জাহিদ জানান, হানিফ শেক কসমেটিক ব্যবসায়ী হওয়ার সুবাধে একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এ নিয়ে তার দুই বউয়ের সাথে মাঝে মাঝে ঝগড়া হতো।
বিষয়টি নিয়ে অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার সুমি বলেন, আমার স্বামী তিনটি বিয়ে করেছে। ওর কারনে ওর এক বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এত কিছুর পরও সে অন্য নারীর সাথে সম্পর্ক করে।
এ নিয়ে আমি প্রতিবাদ করলে সে আমাকে প্রায়ই মশা মারার কয়েলের আগুন দিয়ে ছেকা দিত। আমার শরীরের অনেক স্থানে সে এভাবে নির্যাতন করত। সহ্যের সীমা অতিক্রম করায় আজ ভোরে আমি তাকে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ৯৯৯ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে থেকে ওই মহিলাকে আটক করেছি।
শিরোনাম
- মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ট্রফি উম্মোচন
- সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩,আহত-৩
- সিংগাইরে চাঞ্চল্যকর মারিয়া হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্ট আসলো আত্মহত্যা! এলাকায় নতুন করে চাঞ্চল্য
- সিংগাইরে ইয়াবা সম্রাট নারায়ন অবশেষে আটক
- সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, আহত যুবকের হাসপাতালে মৃত্যু,ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন
- মানিকগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের সময় পুলিশ সদস্য আটক
- রাষ্টপতি পদে নির্বাচনে ভোট দিলেন না ছয় এমপি
- ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- শাহজালাল মাজারের ভেগ ও দান বাক্সে মিললো শেখ হাসিনার চিঠি
- শোক দিবসে বঙ্গন্ধুর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি মাশরাফির
- সাঁকো ভেঙ্গে জামাতের সংসদ সদস্য পড়ে গেলেন নদীতে
- বিএনপি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিলেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে
- সিংগাইরে মামলার দায় থেকে বাঁচতে আদালতে সাজানো প্রত্যয়নপত্রের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
- হাইকোর্টের নির্দেশে সিংগাইরের ৮ ইউপি চেয়ারম্যান দায়িত্ব ফিরে পাচ্ছেন
- যেসব কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
- ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মানিকগঞ্জে ঋণের তাগাদা সইতে না পেরে ফাঁস নিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
- মেসি ম্যাজিকে আর্জেন্টিনার কাছে কেপ ভার্দে ৩-২ গোলে পরাস্ত
- খায়রুল হকের জামিন চেম্বারেও বহাল, মুক্তিতে আর বাধা থাকলো না
- এবার শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো সরকার
- রাস্তার ওপরে পড়ে আছে ১০০ বস্তা ছোলা ও সরিষা,পাওয়া যাচ্ছে না মালিক
- সিংগাইরে এইচএসসি পরীক্ষার্থী স্বপন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত
- অবরোধ প্রত্যাহারের পর যে পরিমাণ তেল রফতানি করলো ইরান
- মেসি না এমবাপ্পে, গোল সমান হলে কে পাবেন গোল্ডেন বুট?
- কিস্তির টাকার চাপে মা-মেয়ের মৃত্যু
- হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে: গালিবাফ
- গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
- মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় পেল ফ্রান্স
- সিংগাইরে লাশ চুরির ভয়ে বজ্রপাতে নিহত ২ জনের লাশ দাফন করা হলো বাড়ির উঠানে
- মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা
- বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট নিশ্চিত করলো মেক্সিকো
- বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড
- আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য
- এবার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত
- অবশেষে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন
- টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রতিবন্ধী যুবকের
- কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত হলেন অভিনেতা জোভান
- নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ
- বজ্রাঘাতে একসাথে প্রাণ গেলো ৩ জেলের
- ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র
- মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
- আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি,টাইমস স্কয়ারে উত্তেজনা
- রাজধানীতে বাসায় তরুণীর অর্ধগলিত মরদেহ
- বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছিল ইউনুস সরকার
- নারী শিক্ষা প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানালেস পর্যটনমন্ত্রী
- রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে প্রাণ গেলো ৪ নারীর
- চার বছরের অপেক্ষার অবসান, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর পর্দা উঠলো
- ১৮টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালালো ইরান
- বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেলো কিশোরের