ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙার ঘটনায় জরিমানা গুনতে হলো ১১ লাখ টাকা

সিলেট প্রতিনিধিঃ
ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙার ঘটনায় জরিমানা গুনতে হলো ১১ লাখ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সিলেট স্টেশনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‌‘গতকাল বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী শওকত আলী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেন। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

শিরোনাম