ঘোড়ার মাংসসহ জনতার হাতে আটক মাংস বিক্রেতা

বিশেষ প্রতিনিধি:
ঘোড়ার মাংসসহ জনতার হাতে আটক মাংসবিক্রেতা । দুটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রক্রিয়ার সময় গ্রামবাসী রুবেল নামে এক মাংসবিক্রেতাকে (কসাই) আটক করেছে। এ সময় এলাকাবাসীর ধাওয়ায় তিন মাংসব্যবসায়ী পালিয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী রজর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রুবেল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়াদের মধ্যে আবুল খায়ের নামে একজন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নওদা গ্রামের বাসিন্দা। অপরজন হাসান গাজীপুর এলাকার বাসিন্দা।

শিরোনাম