ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির ঘটনায় ৫ জন আটক

গাজীপুর প্রতিনিধি:
ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের খলিশাজানি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নয়টি জীবিত ঘোড়াসহ একটি ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের রহমত আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার আহমেদ সুমনের ছেলে সাজ্জাদ হোসেন আমান (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার কালু পাটোয়ারীর ছেলে আবুল পাটোয়ারী (৪৬)। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে একটি ট্রাক থেকে ৯টি জীবিত ঘোড়া জব্দ ও পাঁচ জনকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।

শিরোনাম