কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপকর্ম নিয়ে একই গ্রুপের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের মো. রিয়াদ (৩০) নামে এক যুবককে কুপিয়ে পা বিচ্ছিন্ন এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলি করে ও কুপিয়ে মো. ছোটন (৩২) ও মো. জিদান (২০)কে গুরুতর আহত করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতের মধ্যে জিহাদের পায়ে গুলি ও ছোটনের বাম হাতের কব্জি কেটে আলাদা করে ফেলেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিয়াদ চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। আহত ছোটন ওই ইউনিয়নের টুটিয়াখালী গ্রামের আবদুল আজিজের ছেলে ও জিদান মাতারবাড়ি পাড়ার বারেক আহমদের ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।