চকরিয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

বিশেষ প্রতিনিধিঃ
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধের । কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নুরুল আলম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার বাসিন্দা।

শিরোনাম