চকরিয়ায় সড়কে ডাকাতি,নিহত-১

কক্সবাজার প্রতিনিধিঃ
সড়কে ডাকাতি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদুল হক। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

শিরোনাম