চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধিঃ
শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি ইয়াবাসহ গ্রেফতার। চট্টগ্রামের সদরঘাট এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার
(১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) এর অধীনে পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর মাঝি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

অভিযান চলাকালে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীকেও আটক করা হয়। তাদের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এ সময় গ্রেফতারদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শিরোনাম