চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে জামাতের দুই যুবক হতাহত

নিজস্ব প্রতিবেদকঃ
গুলিবিদ্ধ হয়ে জামাতের দুই যুবক হতাহত । চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন ওরফে ছোট জামাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিতে নাছির নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে জামায়াতের পক্ষ থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা কী কারণে তাদের ওপর গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিরোনাম