চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল। চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে হাটহাজারী থানা পুলিশের অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২ নম্বর ওয়ার্ডের আকতার হোসেন (২৩), ফতেপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাদাত হোসেন (৪৪) ও ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)। ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে মো. এরশাদ ও হৃদয়কে গ্রেফতার করা হয়। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম