চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরির আঘাতে প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক:
ছিনতাইকারীর ছুরির আঘাতে প্রাণ গেলো যুবকের। চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কোতয়ালি থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় বসবাস করতেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘রাতের অন্ধকারে ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত ইসমাইলের পথরোধ করে আক্রমণ করে। এ সময় ছুরিকাঘাতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

শিরোনাম