চট্টগ্রামে দুই জুলাইযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলা,ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক:
দুই জুলাইযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলা,ছুরিকাঘাত্। চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী সদস্য ও গেজেটধারী জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সাজ্জাদ হোসেন রাহাত জানান, চন্দনাইশে গেজেটধারী জুলাইযোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিন শুক্রবার রাতে সিএনজি টেক্সিযোগে পটিয়া থেকে চন্দনাইশের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বদুরপাড়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায় হামলাকারীরা তাদের মুখ চেপে ধরে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম