চট্টগ্রামে নিজ বাসায় খুন হলেন প্রবাসী, স্ত্রীসহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ
নিজ বাসায় খুন হলেন প্রবাসী, স্ত্রীসহ আটক-২। চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় ছুরিকাঘাতে মো. আকিব (৩২) নামে এক প্রবাসী খুন হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এক বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীসহ দুজনকে আটক করেছে।

নিহত মো. আকিব (৩২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন। আটক দুজন হলেন, আকিবের স্ত্রী পুষ্প (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক। সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।

শিরোনাম