চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে পেটানোর ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে নগরে পুলিশ কর্মকর্তাকে পেটানোর ঘটনায় নেতৃত্ব দেয়া স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানোয় তাকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজুর পাঠানো বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কৃত শহীদ চসিক মেয়র ও নগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের অনুসারী বলে পরিচিত। মূলত বিগত আওয়ামী লীগ শাসনামলে শাহাদাত হোসেনের সঙ্গে খারাপ আচরণের কারণে সোমবার দুপুরে হামলার শিকার হয়েছেন নেজাম।

শিরোনাম