চট্টগ্রামে হাসপাতাল থেকে যুবক অপহরণের ঘটনায় ৩ জন আটক

বিশেষ প্রতিবেদকঃ
যুবক অপহরণের ঘটনায় ৩ জন আটক। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এক যুবককে ছাত্রলীগ নেতা ট্যাগ দিয়ে তুলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা ও পরে মারধর করে ১৬ ঘণ্টা আটকে রেখে একাধিক এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা আদায়ের পর ছেড়ে দেওয়ার সঙ্গে জড়িতদের কয়েকজন ‘আপ বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নেতা বলে জানা গেছে। এ ঘটনায় আপ বাংলাদেশ তাৎক্ষণিকভাবে দুই জনকে দল থেকে বহিষ্কার করেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এই ঘটনায় আটকদের সঙ্গে আপ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকেও অপহরণ মামলায় গ্রেফতার করা হয়। এদিকে, এ ঘটনায় অপহৃত ফয়সাল মাহমুদের (৩২) বাবা জসিম উদ্দিন বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করলে পুলিশ জড়িত তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, আশরাফুল আমিন (২৯), তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)।

শিরোনাম