চট্টগ্রামে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রা উদ্ধার,গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক, সংবাদ জমিনঃ
২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রা উদ্ধার,গ্রেফতার-২। চট্টগ্রাম নগরীতে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রাসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে নগরীর চাঁদগাঁও থানাধীন নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– চকরিয়া থানাধীন বিমু বিলছড়ি এলাকার তাজ উদ্দিনের ছেলে তানবিজ উদ্দিন (২০) এবং চন্দনাইশ উপজেলার আলাউদ্দিনের ছেলে আসিফ (২২)। এ সময় তাদের কাছে থাকা ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি বিভিন্ন মানের বিপুল পরিমাণ জালমুদ্রা জব্দ করা হয়। যার বাংলাদেশি মুদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে।।

শিরোনাম