চট্টগ্রাম ও কক্সবাজারে মার্কিন-বাংলাদেশ যৌথ মহড়া,জনমনে উদ্বেগ
সংবাদ জমিন রিপোর্টঃ
মার্কিন-বাংলাদেশ যৌথ মহড়া নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে ‘চট্টগ্রাম-কক্সবাজারে মার্কিন-বাংলাদেশ যৌথ মহড়া, ইমিগ্রেশন ছাড়া মার্কিন সেনাদের প্রবেশ, কক্সবাজার বিমান ঘাটিতে গোপন সভা, বিমান ঘাটি পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি’ বলে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর মার্কিন সেনা ও বিমান বাহিনীর ১২০ জন সদস্য ইউএস বিমান বাহিনীর নিজস্ব ১৩০ জি সুপার হারকিউলিস বিমানে বাংলাদেশে আসেন এবং ১৪ সেপ্টেম্বর ইউএস বাংলা বিমানে কক্সবাজার যান। তাদের কারও ইমিগ্রেশন বা পাসপোর্ট পরীক্ষা করা হয়নি। যা দেশের প্রচলিত আইনের পরিপন্থি এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।’