নিজস্ব প্রতিবেদকঃ
পাঁচ লাখ টাকার চাঁদা চাওয়ার অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকার চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনার আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধে তাকে টাকা চাইতে শোনা যায়।
এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন নিজাম। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়। পরে পদ ফিরিয়ে দেওয়া হয়।