চট্টগ্রাম বন্দরের এপিএম টার্মিনালসের চুক্তি নিয়ে নিয়ে রাজনৈকি মহলে তোলপাড়

সংবাদ জমিন রিপোর্ট:
এপিএম টার্মিনালসের চুক্তি নিয়ে নিয়ে রাজনৈকি মহলে তোলপাড়। চট্টগ্রাম বন্দরে এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তিতে জুলাই সনদ ভঙ্গ করেছে সরকার। অবিলম্বে এ চুক্তি জনগণের সামনে উপস্থাপনের দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

বিবৃতিতে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস এবং পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ এস’র সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ধারা গোপন রাখায় গভীর শঙ্কা প্রকাশ করেন নেতারা।

শিরোনাম