চট্টগ্রাম বন্দরে চলছে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:
দুই দিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে আবারও চলছে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন কর্মবিরতি পালন করা হয়। দুই দিন বিরতির পর আজ রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও শুরু হয়েছে এ অনির্দিষ্টকালের ধর্মঘট।

এ ধর্মঘটের কারণে বিভিন্ন জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো, বহির্নোঙরসহ বম্দরের সব স্থানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

শিরোনাম