চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-ছাত্রশিবির,চরম উত্তেজনা

নিজস্ব প্রতিবেদকঃ
মুখোমুখি অবস্থানে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-ছাত্রশিবির,চরম উত্তেজনা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অক্সিজেন-হাটহাজারী সড়কের এক নম্বর গেট এলাকায় রাত থেকে মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনও কোনও কোনও হলের ভোট গণনা চলছে, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়নি।

বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় গিয়ে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে স্লোগান দিচ্ছেন। তাদের কাছেই কিছুটা দূরে অবস্থান করছেন ছাত্রশিবিরের সমর্থকরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রয়েছে পুলিশের একটি সাঁজোয়া যানও।

শিরোনাম