চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে এবার ছাত্রদলের মশাল মিছিল

চট্রগ্রাম প্রতিনিধিঃ
প্রশাসনের বিরুদ্ধে এবার ছাত্রদলের মশাল মিছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিসহ ব্যর্থ ব্যক্তিদের পদত্যাগের, সন্ত্রাসীদের বিচার, আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে দাবি তুলে ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’ স্লোগানে দিতে শোনা যায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হন তারা। এরপর মশাল জ্বালিয়ে মিছিল নিয়ে কাটাপাহাড় হয়ে স্লোগানের দিতে দিতে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন।

শিরোনাম