চট্রগ্রামে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদেরর এবার রেলপথ অবরোধ

বিশেষ প্রতিবেদকঃ
বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদেরর এবার রেলপথ অবরোধ। সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা। রেল লাইন অবরোধের কারণে ইতিমধ্যে দুইটি ট্রেন পথে আটক পড়েছে। সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়নি নির্দিষ্ট সময়ে। অপরদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ চলছে।

এয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিরোনাম