চট্রগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণার সময় গুলি,নিহত-১,এরশাদ উল্লাহসহ আহত-৫

সংবাদ জমিন রিপোর্টঃ
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণার সময় গুলি,নিহত-১,এরশাদ উল্লাহসহ আহত-৫।
জনসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানার চালিতাতলী খন্দকার পাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। পরে এরাশাদ উল্লাহকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় এরশাদ উল্লাহর সমর্থক সন্ত্রাসী বাবলাকে গুলি করে হত্যা করা হয়।গুলিতে আহত হয়েছে ৫ জন।

শিরোনাম