চবি ছাত্রীর হাতে শিক্ষক লাঞ্ছিত,ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড়

চবি প্রতিনিধিঃ
চবি শিক্ষককে লাঞ্ছিত, আর সে ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শেখ হাসিনা হলের এক ছাত্রীর বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের

২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের গায়ে হাত তোলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় ওই ছাত্রী শিক্ষকের গালে থাপ্পড় মারেন।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে। তবে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

শিরোনাম