চরফ্যাশনে ট্রলারডুবিতে ৫ জনকে উদ্ধার, নিখোঁজ ৮ জেলে
ভোলা প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন সাগর মোহনার শিবচরে ১৩ মাঝি-মাল্লা নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রযেছে ৮ জন। তাদের উদ্ধার তৎপরতা থাকলেও উদ্ধার করা সম্ভব হয়নি।শুক্রবার সকাল ৮ টায় শিব চর নামক স্থানে সাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক রুবেল চৌকিদার। ডুবে যাওয়ার ১৩ জেলের মধ্যে ৫ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ট্রলারের মাঝি রুবেল চৌকিদার জানান, ২ আগস্ট শুক্রবার রাত ৮টায় সাগরে জাল পাতানো প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ প্রচন্ড বাতাস আসলে সাগরের ঢেউয়ের তোরে ট্রলারটি সাগরে ডুবে যায়। এ সময় সাগরে থাকা অন্য ট্রলারের সহযোগিতায় ৫ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন ৮ জন। নিখোঁজ জেলেরা হলেন-আহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফরিদাবাদ গ্রামের তাজল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩৫), একই ওয়ার্ডের জলিল মালের ছেলে সাদেক মাল (৬০), নুরুল হক মাতব্বরের ছেলে মোহাম্মদ হোসেন (৫৫), আব্দুল গনি মৃধার ছেলে বেলাল মৃধা(৪৫), মোখলেসুর রহমানের ছেলে জাহাঙ্গীর (৪৫), নুরাবাদ ৮ নং ওয়ার্ডের হুমায়ুন কবির, নুরুদ্দিন,নুরাবাদ ৯ নং ওয়ার্ডের শাহে আলম।