ছিনতাই কাজে বাধা দেয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিলো ছিনতাইকারীরা

জয়পুরহাট প্রতিনিধিঃ
চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিলো ছিনতাইকারীরা।জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা।রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত।

জানা গেছে, আমিনুর ইসলাম ট্রেনের ছাদে বসে বাড়ি ফিরছিলেন। পথে দুজন ছিনতাইকারী তার কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।

শিরোনাম